সর্বশেষ সংবাদ — পাতা ২৪৬
নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: দুদকের মামলায় তিন কর্মকর্তা অভিযুক্ত
নথি গায়েব করে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কর অঞ্চল-৫ এর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুদকের কমিশন বৈঠকে মামলাটি অনুমোদন দেওয়া হয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন। অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন— কর অঞ্চল...
চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। ২০ আগস্ট রোজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হুজরাপুর পুরাতন জেলখানা মোড় পুরাতন বাজার বড়ন্দারা মোড় গাবতলা মোড় এ লিফলেট বিতরণ করেন বাংল...
ইপিজেডে সাবেক ছাত্রদল নেতা নাজিমের মৃত্যুতে ইসরাফিল খসরু র শোক ও শ্রদ্ধা নিবেদন.....!
ডেস্ক নিউজ:- নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের অন্যতম একনিষ্ঠ সদস্য মোঃ নাজিম উদ্দিন মঞ্জু(৩৫)র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য মোহাম্মদ ইসরাফিল খসরু দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করেছেন। আজ বাদে আছর সাইট পাড়া কবরস্থানে মরহুম নাজিম কে দাফন সম্পন্...
রাজিবপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):- নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে রাজিবপুর স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করে। যা শেষ হয় বাজারের বিভিন্ন গলিতে পথ সভার মাধ্যমে। বর্ণাঢ্য এই শোভাযাত...
সিইপিজেডের অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু: তার নাম জায়েদা আক্তার (২০)
ডেস্ক নিউজ:- চট্টগ্রাম ইপিজেডের অভ্যন্তরে আজ সকালে সাড়ে ৭ টার দিকে ০৫ নং রোডে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে...! বিভিন্ন এফবি সূত্র ও পরবর্তীতে দুপুরের দিকে CEPZ এর জোন অফিস সংলগ্ন পুলিশ ফাঁড়ির সূত্র জানায়,আজ সকালে সাড়ে সাতটার দিকে টেকনিক্যাল এ্যাপারেলস লিঃ কারখানার নারী শ্রমিক ট্রাক চাপায় ঘটনা স্থলে নিহত হ...
অবশেষে উদ্বোধন হলো মাওলানা ভাসানী তিস্তা সেতু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- উত্তরের জনপদে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গাইবান্ধার হরিপুর–চিলমারী ‘মওলানা ভাসানী’ সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো। বুধবার (২০ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহম...
নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:- আজ ২০ আগস্ট—নরসিংদী জেলার গৌরব, মহান মুক্তিযুদ্ধের অমর বীরসন্তান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের ১০৯ নম্বর ‘মোবারক লজ’-এ জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক ভিটা ছিল নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে মতি...
নিজ সরকারি বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
অনলাইন ডেস্ক:- দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার সরকারি বাসভবনে হামলার শিকার হয়েছেন। একটি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। হামলাকারীকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার নাম রাজেশ ক্ষিমজি, যিনি গুজরাতের রাজকোটের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে হামলার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী উপস্থ...
মেসির দলে এবার যোগ দিচ্ছেন মার্টিনেজ?
স্পোর্টস ডেস্ক:- ইন্টার মায়ামি এখন যেন লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুদের মিলনমেলা। মেসির যুক্তরাষ্ট্রে যাত্রার পরপরই তাঁর বার্সেলোনা-সঙ্গী লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেট সেখানে যোগ দেন। সম্প্রতি আর্জেন্টিনা দলের তাঁর অন্যতম আস্থাভাজন রদ্রিগো ডি পলও মায়ামিতে পাড়ি জমিয়েছেন। এবার একই পথে হাঁটতে পারেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিল...
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসুর প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই প্য...
‘কুলি’ বনাম ‘ওয়ার ২’: পাঁচ দিনের বক্স অফিস খতিয়ান
বিনোদন ডেস্ক:- ভারতের বক্স অফিসে চলছে রজনীকান্তের ‘কুলি’ আর হৃতিক রোশনের ‘ওয়ার ২’–এর মুখোমুখি লড়াই। ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পাওয়া এই দুই বিগ বাজেট সিনেমা মুক্তির আগেই দর্শক ও বাণিজ্যিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কুলির পারফরম্যান্স দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কুলি’। মুক্তির প্র...
কুমিল্লা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
মো: কাউছার সরকার, বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):- কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে পিকআপ, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মনির হোসেন (৩৯) নামের এক ব্যক্তি নিহত হন। বিস্তারিত আসছে...
যতই কঠিন হোক, সুস্থ প্রজন্ম গড়তে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে।” বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়। ড. ইউনূস বলে...
ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঘোষণার পর প্যানেলে মনোনীত প্রার্থীরা ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত প্যানেলে ভিপি পদে র...
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ
ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষ...
খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আজ সন্ধ্যায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ প্যানেল আজ বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সমকালকে নিশ্চিত করেছেন ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন খালিদ। প্রথমে প্যানেলের না...
ডাকসু নির্বাচন: ছাত্রদলের সম্ভাব্য প্যানেল ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য প্যানেল প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, ভিপি পদে মনোনীত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে আসছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ...
চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ: ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, জনগণের সেবায় নতুন দিগন্ত
বিশেষ প্রতিনিধি:- জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন শুরু করেছে এক যুগান্তকারী উদ্যোগ—ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আয়োজন,আয়োজন করে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্...






























