সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিজ সরকারি বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

নিজ সরকারি বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

অনলাইন ডেস্ক:-


 

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার সরকারি বাসভবনে হামলার শিকার হয়েছেন। একটি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। হামলাকারীকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার নাম রাজেশ ক্ষিমজি, যিনি গুজরাতের রাজকোটের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে হামলার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই এক যুবক তার দিকে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন এবং চড় মারার চেষ্টা করেন। এ সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও পাওয়া গেছে।
 

ঘটনার পরই অভিযুক্তকে সিভিল লাইন্স থানায় নেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
 

মুখ্যমন্ত্রী দপ্তরের বরাতে জানানো হয়েছে, রেখা গুপ্তার শরীরে আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন।
 

ঘটনার পর বিজেপি মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দায়ের অভিযোগ তুলেছে। অন্যদিকে কংগ্রেসও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।