সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেরানীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক অবস্থানে পুলিশ

কেরানীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্থানীয় বিএনপির দুই পক্ষ একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার বিকেলে জিনজিরা ঈদগাহ মাঠে দু’পক্ষই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের কথা জানিয়েছে। এতে এলাকায় সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাজি রেজাউল কবীর পল। অপরপক্ষের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।
 

কর্মসূচি ঘোষণার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। রেজাউল কবীর পলের দপ্তর সম্পাদক মো. তারিফুর রহমান জানান, “২২ আগস্ট বিকেলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাঠ ব্যবহারের অনুমতি আমরা আগেই নিয়েছি এবং জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। এরপরও কেন নিপুণ রায় একই মাঠে প্রোগ্রাম করতে চান, তা বোধগম্য নয়।”
 

এ বিষয়ে রেজাউল কবীর পল বলেন, “একটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রোগ্রাম করতে পারেন। কিন্তু আমি খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠান ঘোষণা দেওয়ার পর তারা হুমকি দিয়ে একই মাঠে সমাবেশ করতে চাইছে। এতে কেরানীগঞ্জের পরিবেশ অশান্ত হয়ে উঠছে।”
 

অন্যদিকে নিপুণ রায় চৌধুরীর বক্তব্য জানতে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, “জিনজিরা ঈদগাহ মাঠে সমাবেশের জন্য বিএনপির দুই পক্ষই আবেদন করেছে। যেহেতু ২২ আগস্ট কর্মসূচি, তাই আমরা আগে থেকেই সতর্ক থাকব, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।”
 

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।