সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজিবপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজিবপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে রাজিবপুর স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয়  থেকে শোভাযাত্রা শুরু করে। যা শেষ হয় বাজারের বিভিন্ন গলিতে পথ সভার মাধ্যমে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সম্ভব্যপ্রার্থী রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান । এতে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন, জাসাসের আহবায়ক আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।