সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার রাজাপুর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। 

"জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি, স্বেচ্ছাসেবক দলের মূলনীতি" স্লোগানে জনসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য এডভোকেট শরীফুল হক মুক্তা, এডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা,বনপাড়া পৌরসভার সাবেক সদস‍্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানূর খলিফা শাহীন,আসাদ মোল্লা বক্তব্য রাখেন।