সর্বশেষ সংবাদ — পাতা ১৭১
ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, নিরাপত্তা ইস্যুতে কড়া প্রতিবাদ
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে তিনি উপস্থিত হন। কূটনৈতিক সূত্র জানায়, ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ তলব করা হয়। বৈঠকে এসব ঘটনায় তীব্র প্রতিবাদ জা...
হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকার...
কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতা আটক
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রূপন কান্তি বড়ুয়াকে (৬২) আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাপলা চত্বরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। আটক রূপন কান্তি বড়ুয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি সদরের শান্তিনগর (কলোনিপাড়া) এলাকার মৃত ফরিন্দ্র লাল ত্রিপুরা ও মৃত পিঙ্গলা বালা বড়ুয়ার ছেলে।...
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে যা বললেন আসিফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি বলেছেন, ‘প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছি না।’ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আসিফ। তিনি আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের...
বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না : শাকিল খান
বিবাহিত নায়ক-নায়িকার সিনেমায় দর্শকের আগ্রহ তুলনামূলকভাবে কমে যায়—এমনই মন্তব্য করলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢালিউডের বর্তমান বাস্তবতা, তারকাদের অবস্থান এবং দর্শকের রুচি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। আলোচনার একপর্যায়ে শাকিল খান বলেন, একসময় বিয়ে করলেই নায়ক-নায়িকাদের ক্যারিয়ার প্রায় থেমে যেত। যদিও সময়ের সঙ্গে...
আরশের সঙ্গে আবারও কাজ করতে চাই: তাসনুভা তিশা
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা আরশ খানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বের খবর শোবিজ অঙ্গনে কারো অজানা নয়। তবে সব তিক্ততা ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে। সাক্ষাৎকারে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞে...
হাদির হত্যাকারীরা কোথায় আছে জানলে ধরে ফেলতাম : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি...
‘শহীদ হাদি হত্যার বিচার হবে সর্বোচ্চ ৯০ দিনের ভিতর’
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্...
নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিরাপত্তার ঝুঁকিতে থাকা ২০ জন রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, আক্রান্ত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককেও নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ব...
বাংলাদেশী ভেবে কেরালায় ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা
ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশী ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল। গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশী আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ...
গুলিবিদ্ধ এনসিপি নেতার সিটিস্ক্যান স্বাভাবিক
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করে আহত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই হামলা সংঘটিত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এব...
ময়মনসিংহে র্যাব-১৪-এর পৃথক দুই অভিযানে গণধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
মকবুল হোসেন | ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে র্যাব-১৪ (সিপিএসসি) কর্তৃক পরিচালিত পৃথক দুইটি অভিযানে গণধর্ষণ ও অপহরণ করে ধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. এনামুল হক (৪০) এবং বগুড়ার...
কুমিল্লায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্...
সোনার দামে নতুন রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর এটিই। রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্য...
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর...
ডাফির ফাইফারে বিশাল জয় নিউজিল্যান্ডের
মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে অবিশ্বাস্য পথই পাড়ি দিতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। নিউজিল্যান্ডের দেওয়া ৪৬৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। কিন্তু শেষ দিনে অলআউট হওয়ার আগে রোস্টন চেজরা যোগ করে মাত্র ৯৭ রান। আর তাতেই ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ব...
২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের নেতৃস্থানীয় নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবা...
ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় ক্রমেই কমবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। যদিও সম্প্রতি হাদি ইস্যু নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে, তবুও ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় ক্রমেই কমবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলত...






























