শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতা আটক

কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতা আটক

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রূপন কান্তি বড়ুয়াকে (৬২) আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাপলা চত্বরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে।

আটক রূপন কান্তি বড়ুয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি সদরের শান্তিনগর (কলোনিপাড়া) এলাকার মৃত ফরিন্দ্র লাল ত্রিপুরা ও মৃত পিঙ্গলা বালা বড়ুয়ার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, আটক রূপন কান্তি বড়ুয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।