সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাফির ফাইফারে বিশাল জয় নিউজিল্যান্ডের

ডাফির ফাইফারে বিশাল জয় নিউজিল্যান্ডের

মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে অবিশ্বাস্য পথই পাড়ি দিতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। নিউজিল্যান্ডের দেওয়া ৪৬৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। কিন্তু শেষ দিনে অলআউট হওয়ার আগে রোস্টন চেজরা যোগ করে মাত্র ৯৭ রান। আর তাতেই ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ব্রান্ডন কিং। ক্যারিবিয় ইনিংসে ধস নামান জ্যাকব ডাফি। ৫ উইকেট শিকার করেন এই পেসার। এজাজ প্যাটেল নেন ৩টি উইকেট।

 

এর আগে ২ উইকেটে ৩০৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। সেঞ্চুরি করেন টম ল্যাথাম (১০১) ও ডেভন কনওয়ে (১০০)। কেন উইলিয়ামসন ৪০ রান ও রাচিন রবীন্দ্র ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

 

এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ড্র হয়েছিল।