শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরটিএম এনজিও তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ!

আরটিএম এনজিও তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:

 

কক্সবাজারে আরটিএম এনজিওর চলমান নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত আবেদন শেষ হওয়ার আগেই গোপনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।


সূত্র জানায়, আরটিএম এনজিওর নিয়োগ সার্কুলারের শেষ তারিখ ছিল ২১ ডিসেম্বর। অথচ এর আগেই, অর্থাৎ ২০, ২১ ও ২২ ডিসেম্বর বিভিন্ন সময়ে গোপনে পরীক্ষা আয়োজন করা হয়েছে। এসব পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


নিয়োগ পরীক্ষার বিষয়ে কোনো প্রকাশ্য নোটিশ, সময়সূচি বা কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। এতে করে সাধারণ ও যোগ্য অনেক আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।


স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রার্থীকে সুবিধা দিতেই এভাবে গোপনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।


এ বিষয়ে আরটিএম এনজিও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সুশাসন ও স্বচ্ছতার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।