শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ জন আটক

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ জন আটক


 

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বিজিবি জানায়, তারা কেউই পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা বিভিন্ন সময়ে পাসপোর্টবিহীনভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের হাতে তারা আটক হন।
 

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।