বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

বাংলাদেশী ভেবে কেরালায় ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা

বাংলাদেশী ভেবে কেরালায় ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশী ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল। গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশী আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি। ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে। ভিডিওতে বারবার তাকে বাংলাদেশী হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের বাড়ি কোথায়। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশী হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যক্তির ওপর এতটাই নির্মমতা চালানো হয় যে হামলার সময় তার বুকের ভেতর থেকে রক্ত মুখ দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আত্তাপাল্লাম গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন মুরলি, প্রসাদ, অনু, বিপীন এবং আনন্দন। তাদের গত ১৮ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। রামনারায়ণের ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে আছে। তার চাচাত ভাই শশীকান্ত বলেছেন, “রামনারায়ণ কাজ করতে কেরেলায় গিয়েছিল। বাংলাদেশী ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি গরীব মানুষ ছিলেন। তার পরিবারকে সাহায্য্ করার কেউ নেই। খুবই ছোট ছোট দুটি বাচ্চা তার। আমি সরকারকে অনুরোধ করব তার পরিবারকে যেন সাহাজ্য করা হয়।”