শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জানুয়ারিতে সারাদেশে সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

জানুয়ারিতে সারাদেশে সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি এ. কে. আজাদ। তিনি আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারাদেশে সাংবাদিকদের অংশগ্রহণে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন।
 

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, জানুয়ারির মাঝামাঝি সময় সারাদেশের সব সাংবাদিককে সঙ্গে নিয়ে এই হামলার প্রতিবাদে মহাসমাবেশ করা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
 

সম্পাদক পরিষদ ও নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা সংহতি প্রকাশ করেন।
 

সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের অপরিহার্য দাবি।