সর্বশেষ সংবাদ — পাতা ১৪৯
ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা ও মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদন পাটোয়ারীর
ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আবেদনে ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ও এর আগ পর্যন্ত ওই আসনের শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রাখার কথা উল্লেখ করা হয়েছে।...
মুরাদনগরে দুই প্রার্থীর লড়াই, বাকিদের ভরাডুবি কুমিল্লা-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ভোটের লড়াই উত্তেজনাপূর্ণ হলেও বাস্তবে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল মাত্র দুই প্রার্থীর মধ্যে। নির্বাচনের চূড়ান্ত ফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী বাকি সাত প্রার্থী ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ...
ঢাকার কোন আসনে কারা জয়ী, কত ভোটের ব্যবধানে
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী শুক্রবার (দুপুর পর্যন্ত) দেশের ২৯১টি সংসদীয় আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ঢাকার ২০টি আসনের ফল প্রকাশ হয়েছে। এসব আসনের মধ্যে ১৩টিতে বিএনপি, ৭টিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্য ও জামায়াত, এবং একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। নিচে আসনভিত্তিক...
নাটোরের চার আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে প্রার্থীদের বিজয় ঘোষণা করা হলে জেলা জুড়ে বিএনপির...
৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গে বিএনপির জয়
মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছর পর জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে ক্ষমতার পালাবদল ঘটেছে। টানা তিন দশকের বেশি সময় ধরে আসনটি আওয়ামী লীগ-এর দখলে থাকলেও এবারের নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম টান...
চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়
চট্টগ্রাম প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে এ চিত্র উঠে আসে। তবে আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি...
রাজশাহী-৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়, নির্বাচিত আবু সাইদ চাঁদ
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। ধানের শীষ প্রতীকে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৭০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা...
এমপি নির্বাচিত হয়েই মানবিক বার্তা অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা–৩ (মুরাদনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছেন। শুক্রবার (...
কুমিল্লা-৩ আসনে ৪৯ হাজারের বেশি ভোটে বিএনপির নিরঙ্কুশ জয়
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।...
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও শ...
ভোটের মাঠে ক্যামেরার চোখ মুরাদনগরের ১৫৯ কেন্দ্রে বসানো হয়েছে ৯৫৪ সিসি ক্যামেরা
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ডিজিটাল নজরদারিতে ভাঙবে কি আস্থার সংকট? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতার প্রেক্ষাপটে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর জোর দিচ্ছে প্রশাসন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১২ ফেব্রুয়া...
জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াত আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব জুবায়ের
৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকের জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়,...
সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার ক...
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনের মাঠে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ইস...
নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, এ নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন। সারা দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩ট...
হুমকির বক্তব্যের জেরে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরু...
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্য সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনা হয়। প্রকাশিত এই বিবরণীতে উপদেষ্টাদের পাশাপাশি তাঁদের স্বামী বা স্ত্রীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত...
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ এলাকার 'গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ' কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা...






























