সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাটোরের চার আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

নাটোরের চার আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে প্রার্থীদের বিজয় ঘোষণা করা হলে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

নাটোরের চার আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

 

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সব কেন্দ্রের ফলাফলে মোট ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

 

নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী **বাংলাদেশ জামায়াতে ইসলামী**র প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

 

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।

 

নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট।

 

চারটি আসনেই বিএনপির বিজয়ে নাটোরে দলটির স্থানীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচনী ফলাফলকে জনগণের সমর্থনের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।