শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ এলাকার 'গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ' কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। 

মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা তাঁর কেন্দ্রে ভোট দিতে পারেন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে।

প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এই আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।

এ ছাড়া এই আসনে জামায়াতে ইসলামীর স. ম. খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আতিক আহমেদ (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থীসহ আরও বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। একই কেন্দ্রে তারেক রহমানেরও ভোট দেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-১৭ আসনের এই কেন্দ্রটি এখন নির্বাচনী আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।