শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্য সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনা হয়।

প্রকাশিত এই বিবরণীতে উপদেষ্টাদের পাশাপাশি তাঁদের স্বামী বা স্ত্রীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তাঁদের অর্জিত সম্পদের হিসাব এখানে তুলে ধরা হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর সরকারের উপদেষ্টারা দ্রুততম সময়ের মধ্যে সম্পদের হিসাব দেবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালার আলোকেই এই হিসাব সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার পাশাপাশি ২১ জন উপদেষ্টা এবং সমমর্যাদার বিশেষ সহকারী ও দূতদের সম্পদের তথ্যও এতে স্থান পেয়েছে।

সরকারের এই উদ্যোগকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টাদের পর পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে বলে প্রজ্ঞাপনে পুনরায় উল্লেখ করা হয়েছে।