শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এমপি নির্বাচিত হয়েই মানবিক বার্তা অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ

এমপি নির্বাচিত হয়েই মানবিক বার্তা অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা অনুদান দিলেন কায়কোবাদ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লা–৩ (মুরাদনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাৎক্ষণিকভাবে এই অনুদান দেন। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দেন।

কায়কোবাদ বলেন, এই তহবিলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষদের নিয়মিত সহায়তা করা হবে এবং পর্যায়ক্রমে তিনি নিজেও এতে আরও অর্থ সহায়তা যোগ করবেন।

এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা তার এই উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে মানুষের খোঁজ নেন, কিন্তু ভোটের পর তা আর দেখা যায় না। কায়কোবাদ নির্বাচিত হওয়ার পরপরই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং স্থায়ী সহায়তার উদ্যোগ নিয়েছেন।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, তারা কোনো সহযোগিতা চাননি; কায়কোবাদ নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বিভিন্ন দুর্যোগ ও সামাজিক সংকটে অতীতেও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং নিয়মিত খোঁজখবর রাখেন।

এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে।