সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হুমকির বক্তব্যের জেরে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

হুমকির বক্তব্যের জেরে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি কাউকে ছাড়ব না, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেব।’ বক্তব্যটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, কুমিল্লা–৪ আসনে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।