শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা-৩ আসনে ৪৯ হাজারের বেশি ভোটে বিএনপির নিরঙ্কুশ জয়

কুমিল্লা-৩ আসনে ৪৯ হাজারের বেশি ভোটে বিএনপির নিরঙ্কুশ জয়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১৫৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (পোস্টাল ব্যালটসহ) কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৯ হাজার ৬৯২।

ফলাফল ঘোষণার পর মুরাদনগরের বিভিন্ন এলাকায় কায়কোবাদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা বিজয় মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই আসনে এত বড় ব্যবধানে বিএনপির জয় স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।

তবে পরাজিত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনটি দীর্ঘদিন ধরেই কায়কোবাদের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ষষ্ঠবারের এই বিজয়ের মাধ্যমে তিনি আবারও এলাকায় নিজের শক্ত অবস্থান বজায় রাখলেন।