শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫০:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

“দল নয়, অপরাধই বিবেচ্য” নির্বাচন পরবর্তী কঠোর বার্তায় মুরাদনগর

“দল নয়, অপরাধই বিবেচ্য” নির্বাচন পরবর্তী কঠোর বার্তায় মুরাদনগর

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর যখন দেশজুড়ে বিজয় উচ্ছ্বাস ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় কুমিল্লার মুরাদনগর থেকে এসেছে কঠোর ও ব্যতিক্রমী এক বার্তা। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরফিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় দল নয়, অপরাধই বিবেচ্য। অপরাধ যেই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।”

তিনি আরও জানান, মুরাদনগরের প্রশাসনকে ইতোমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় পাবে না এবং রাজনৈতিক পরিচয় দেখিয়ে কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না।

কাজী শাহ আরফিনের মতে, নির্বাচন-পরবর্তী সময়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে। এই সময়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব দৃঢ় অবস্থানে না থাকলে সহজেই বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সে কারণেই তিনি প্রশাসনকে নিরপেক্ষ, শক্ত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

তার এই অবস্থানকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, নির্বাচনের পর রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও সহিংসতার নজির রয়েছে। এমন পরিস্থিতিতে অপরাধ দমনে কঠোর বার্তা আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, নির্বাচন-পরবর্তী সম্ভাব্য উত্তেজনা, দখল ও সহিংসতা ঠেকাতে আগেভাগে এমন স্পষ্ট অবস্থান প্রশাসনের ওপর যেমন ইতিবাচক চাপ তৈরি করবে, তেমনি দলীয় নেতাকর্মীদের মধ্যেও সতর্কতা বাড়াবে।

সব মিলিয়ে “দল নয়, অপরাধই বিবেচ্য” ঘোষণাকে মুরাদনগরে আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।