সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মহাখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মহাখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা প্রতিনিধি:


রাজধানীর মহাখালীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসের ধাক্কায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
 

বনানী থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের মাঝখান থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
 

নিহত সোহেল রানার বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটি শনাক্ত ও দুর্ঘটনার কারণ জানতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।