সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি

জাকারিয়া কামাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:



কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার’ প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। তারা বলেন, ৫ আগস্টের পর তাদের ক্ষমা করে শান্তিতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে।
 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।
 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ ও হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন।
 

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।