সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

মোস্তফা মিয়া, নরসিংদী প্রতিনিধি:


 

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা


 

নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘বিসমিল্লাহ বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় বেকারিতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের পরিবেশ, ব্যবহৃত উপকরণ এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি পরিদর্শন করা হয়। এ সময় প্রয়োজনীয় বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে।
 

পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। পরে নির্ধারিত ১ লাখ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটিকে এর আগে একাধিকবার সতর্ক করা হলেও খাদ্য উৎপাদনের পরিবেশ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। এ কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

অভিযান শেষে বেকারি কর্তৃপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
 

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।