সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শার্শায় বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসক সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

শার্শায় বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসক সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:

 

যশোরের শার্শা উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২০ দিনে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪ জন।
 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণ জ্বর, সর্দি ও কাশি নিয়ে প্রতিদিন অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে রক্ত পরীক্ষা করে তাদের অনেকের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। এতে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 

৫০ শয্যাবিশিষ্ট শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মাত্র আটজন এমবিবিএস চিকিৎসক কর্মরত রয়েছেন। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসায় সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালে মেডিসিন, শিশু ও কনসালটেন্ট চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
 

রোগী ও স্বজনদের দাবি, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে হবে। পাশাপাশি মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ কনসালটেন্ট চিকিৎসক পদায়ন করা জরুরি।
 

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, গত ২০ দিনে হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জন হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া ওষুধ ও চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
 

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে নোংরা বা জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।