সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

পটিয়ায় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:



চট্টগ্রামের পটিয়ায় দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. দুলাল মিয়া।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিউল আজম, বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক সুমন বিশ্বাস, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশ, সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফারুক আবদুল্লাহ, সমিতির সভাপতি আশীষ কুমার দে, সহসভাপতি মৃদুল দে, সম্পাদক রূপন কুমার দে, বিধান কুমার দে, পরিচালক বিজন দে মুন্না, মো. মিজানুর রহমান ইমন, ছোটন দে, উত্তম দাশ, পলাশ দে হৃদয়সহ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
 

প্রধান অতিথির বক্তব্যে মো. দুলাল মিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির মতো সমবায়ী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
 

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। দেশের পরিত্যক্ত জায়গা, বাড়ির আঙিনা ও অন্যান্য উপযুক্ত স্থানে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে চারা গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানে দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন মো. দুলাল মিয়া। তিনি বলেন, শতবর্ষী এ সমবায় সমিতি সহজ শর্তে ঋণ প্রদান, কিন্ডারগার্টেন স্কুল ও কম্পিউটার ইনস্টিটিউট পরিচালনার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। পাশাপাশি অসুস্থ রোগীদের স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সুবিধাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
 

তিনি দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটিকে চট্টগ্রামের একটি মডেল সমবায় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এর কার্যক্রম অন্যান্য সমবায়ী প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।