সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি ছাড়ছেন?

নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি ছাড়ছেন?

বিনোদন ডেস্ক

 

অভিনয়ের পাশাপাশি জীবনের নানা সময়ে ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত ছিলেন অভিনেতা হাসান মাসুদ। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর সাংবাদিকতাও করেছেন তিনি। পরে অভিনয়ে এসে দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকের কাছে পরিচিতি পান। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে তাকে তুলনামূলকভাবে অনিয়মিত দেখা যাচ্ছে।
 

এর মধ্যেই একটি করপোরেট প্রতিষ্ঠানে হাসান মাসুদের যোগ দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এতে তার ভক্ত ও দর্শকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—অভিনয় কি তবে ছেড়ে দিচ্ছেন এই অভিনেতা?
 

জানা গেছে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন হাসান মাসুদ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারমূলক ভিডিওতেও তাকে ব্র্যান্ডিংয়ের কাজে দেখা গেছে।
 

এর আগে অভিনয় ছাড়ার গুঞ্জনও উঠেছিল তাকে ঘিরে। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না। হজ শেষে ধর্মীয় কাজে মনোযোগ দেওয়ার কথাও বলেছিলেন তিনি। তার এমন বক্তব্যের পর অভিনয় ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
 

তবে পরে বিষয়টি পরিষ্কার করে হাসান মাসুদ জানান, চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা তিনি বলেননি। মূলত ভালো কনটেন্টের অভাবেই তিনি নিয়মিত কাজ করছেন না।
 

এদিকে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। এবার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসায় আবারও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার আলোচনা শুরু হয়েছে। যদিও নতুন পেশায় যুক্ত হওয়ার কারণে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি এই অভিনেতা।
 

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত অভিনয় করতে শুরু করেন তিনি। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।
 

অভিনয়ের পাশাপাশি গানেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। অভিনয়, সাংবাদিকতা ও সংগীতের পর এবার করপোরেট জগতেও যুক্ত হলেন এই অভিনেতা।
 

তবে নতুন পেশায় যোগ দিলেও অভিনয় থেকে তিনি পুরোপুরি সরে যাচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।