সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ থেকে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আজ থেকে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

মোঃ ওসমান গণি, কুড়িগ্রাম:

 

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা এবং পেট্রোল ও অকটেনের দামও লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
 

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন খাতসহ বিভিন্ন পণ্য ও সেবার ব্যয় বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও বাজারদরেও পড়ার আশঙ্কা রয়েছে।
 

নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।