সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৭৯৫
কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে
প্রায় ১৩ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় আদালতের জামিনের কাগজপত্র পৌঁছানোর পর তা পুঙ্খানুপুঙ্খভা...
ফার্মগেটে নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা, চাকরির আশ্বাস সরকারের
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস দিয়েছে সরকার। রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, পরিব...
আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান নাকি দাসত্বের জীবন চান কুড়িগ্রামে ব্যারিস্টার ফুয়াদ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারন সম্পাদক ব্যারিস্টার মোঃ আসাদুজ্জামান ফুয়াদ এর পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার রাজ...
কুড়িগ্রামে নদ-নদীর ভাঙনে বছরে প্রায় সম্বলহীন দুই হাজার পরিবার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- যুগ যুগ ধরে উজানী ঢল, অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙন ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে যাযাবর জীবনে দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। সাড়ে চার শতাধিক চরে বসবাসরত প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রতিবছরই নতুন করে বন্যা ও ভাঙনের মুখে পড়ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব দুর্যোগের তীব্রতা বাড়লেও কার্যকর পরিকল্...
কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি দাবি ইএবি’র
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংগঠনটি দ্রুত বিমা দাবি নিষ্পত্তি এবং বিমার বাইরে থাকা ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য সরকারি বিশেষ তহবিল গঠনের মাধ্যমে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।...
বরগুনায় মিথ্যা মামলা দায়েরে বাদীর কারাদণ্ড, আসামিরা বেকসুর খালাস
বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে, মামলার দুই আসামিকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মিলটন মুন্সি পিরো...
কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- উজানের ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অনেকটা বেড়ে এখন বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্ট...
কুমিল্লায় দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা, দৈনিক পূর্বাশা পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ও সারাদেশে বন্ধ হওয়া টেলিভিশন ও গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার আয়োজন আজ (২৮ আগষ্ট) বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত...
ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবতে এলাকাবাসীর মানববন্ধন!
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান(মহেলা) ও বিএনপি নেত্রী, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে।...
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি: সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। ৪ নভেম্বর বুধবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়...
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে ঢেউটিন ও নগদ সহায়তা
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও ঢেউটিনসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস...
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা ও পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস: সীমান্ত নিরাপত্তা জোরদার করতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অ...
অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে সহায়তা চাইল বাড্ডা থানা পুলিশ
ঢাকা প্রেস প্রতিনিধি রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকার একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বাড্ডা থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১৬ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাড্ডা থানাধীন ৪১ নম্বর সাতারকুল ওয়ার্ডের ইয়াছিন নগর খালের কচুরিপানার মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় এক অ...
১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ: দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করার পর ত...
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘চীনের কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হ...
বিশ্বজয়ী মহাতারকা মেসির ৩৯তম জন্মদিন আজ
আজ ২৪ জুন, ২০২৬। ৩৯ বছরে পদার্পণ করলেন ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর লিওনেল মেসি। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া এই মহাতারকা আজ জীবনের আরেকটি বসন্ত পার করলেন। ৩৯তম জন্মদিনের এই বিশেষ ক্ষণে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল অনুরাগী ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এলএমটেন (LM10)। মেসির এই জন্মদিনটি এমন এক সময়ে এসেছে, যখন তিনি ত...
জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপান্তর করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ‘সবুজ জলবায়ু তহবিল’কে কার্যকর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশমনের সমান্তরালে অভিযোজন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চীনের...
ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগ ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিন...






























