রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৬:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

উজানের ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি অনেকটা বেড়ে এখন বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

 

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 


 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আরো বাড়বে বলে জানানো হয়েছে। এদিকে, নতুন করে নদ-নদীর পানি বাড়ায় আবারো বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষেরা।

 

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে  — ছবি ২


 

রাজারহাট উপজেলার বুড়িরহাট তিস্তা নদীপাড়ের মানুষ খবির মাহমুদ বলেন, ‘নদীর পানি বাড়ছে আর কমছে। ক’দিন আগেও তিস্তার পানি বেড়ে আমন বীজতলা তলিয়ে যায়। তারপর পানি নেমে গেলে বীজতলা কিছুটা নষ্ট হয়ে যায়। আবার পানি বাড়ছে। এবার যে কী হয়।’

 

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়লেও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে  — ছবি ৩


 

এদিকে বিগত এক সপ্তাহ আগেও সব নদীর পানি বেড়ে চর ও দ্বীপচরাঞ্চলের মানুষের কৃষির আবাদি জমির ফসল পানিতে তলিয়ে থাকায় বেশ কিছু ফসল নষ্ট হয়ে যায়। সে সময় জলমগ্ন থাকে পাটখেত, শাকসবজি, পটোল, শসা ও ঢেঁড়শসহ বিভিন্ন ফসল। এ অবস্থায় ফের নতুন করে বন্যায় পতিত হলে সদ্য রোপণকৃত আমন আবাদসহ মারাত্মকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। দুই-একদিন পরে পানি সমতলে দ্রুতই হ্রাস পাবে বলেও জানান তিনি।