শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১১:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি দাবি ইএবি’র

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি দাবি ইএবি’র

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংগঠনটি দ্রুত বিমা দাবি নিষ্পত্তি এবং বিমার বাইরে থাকা ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য সরকারি বিশেষ তহবিল গঠনের মাধ্যমে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।
 

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। সেখানে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়া, কৃষিপণ্যসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
 

লিখিত বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় দেশের ব্যবসায়ী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ঘটনা স্পষ্ট করেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থায় চরম দুর্বলতা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রপ্তানিকারকরা কার্গো ভিলেজে নিরাপত্তাহীনতা, গুদাম ব্যবস্থাপনার অনিয়ম ও মালামাল চুরির অভিযোগ জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অব্যবস্থাপনা শুধু আর্থিক ক্ষতি নয়, আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
 

ইএবি জানায়, অগ্নিকাণ্ডে ওষুধ, তৈরি পোশাক, কৃষিপণ্য, ফলমূল, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হতে পারে, যা ভবিষ্যতের অর্ডার ও চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইএবি সভাপতি বলেন, “এই ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অঘটন আর না ঘটে।”
 

ব্যবসায়ীরা কার্গো ভিলেজের আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদার, ওষুধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত পৃথক গুদাম, রাসায়নিক দ্রব্যের নিরাপদ দূরত্বে গুদাম স্থাপন, এবং অটোমেটেড আধুনিক প্রযুক্তিনির্ভর গুদাম ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন।
 

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।