শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফার্মগেটে নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা, চাকরির আশ্বাস সরকারের

ফার্মগেটে নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা, চাকরির আশ্বাস সরকারের

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস দিয়েছে সরকার।
 

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, পরিবারের কেউ কর্মক্ষম ও বেকার থাকলে তাঁর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।
 

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
 

তদন্ত কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত বিষয় পর্যালোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

কমিটির অন্য সদস্যরা হলেন—

  • অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

  • লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি

  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, প্রকল্প পরিচালক, ডিএমটিসিএল লাইন-৫

  • আসফিয়া সুলতানা, উপসচিব, সদস্য সচিব
     

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এবং মন্ত্রণালয় ও ডিএমটিসিএল-এর অন্যান্য কর্মকর্তারা।