সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘চীনের কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।

 

বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং।

 

দল দুটির মধ্যকার এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের এই দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হলো।