সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।

 

রবিবার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, এমপি। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে অংশ নেবেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে এনসিপির প্রায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে আজ।