শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:০১:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সময়মতো পৌঁছতে না পারায় জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক হোসেন

সময়মতো পৌঁছতে না পারায় জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করেছেন। তবে সময়মতো পৌঁছতে না পারায় জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন বিএনপির দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।

 

 

জানা গেছে, এদিন বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সময়মতো পৌঁছাতে না পারায় তাদের সঙ্গে শপথ নিতে পারেননি বিএনপি দলীয় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরে দ্বিতীয় ধাপে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ইশরাক।

 

এদিকে দ্বিতীয় ধাপে জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথ নেন-  এমপি হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। যদিও এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ইশরাক হোসেন ও বিএনপির সাবেক নেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।