মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপান্তর করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ‘সবুজ জলবায়ু তহবিল’কে কার্যকর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশমনের সমান্তরালে অভিযোজন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের একটি সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক এই সেশনটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

এর আগে সম্মেলনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

 

উল্লেখ্য, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। “বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন।