শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বরগুনায় মিথ্যা মামলা দায়েরে বাদীর কারাদণ্ড, আসামিরা বেকসুর খালাস

বরগুনায় মিথ্যা মামলা দায়েরে বাদীর কারাদণ্ড, আসামিরা বেকসুর খালাস

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে, মামলার দুই আসামিকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন।
 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মিলটন মুন্সি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে।
 

মামলার সূত্রে জানা যায়, মিলটন মুন্সি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান আহমেদের সম্পত্তির দেখভাল করতেন। জমি দখল নিয়ে হুমকি ও ভয়ভীতির অভিযোগ তুলে তিনি মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)-এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালত জিডিটি আমলে নিয়ে মামলাটি বিচারাধীন করেন।
 

তবে শুনানির সময় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। এ কারণে ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ধারায় আদালত বাদী মিলটন মুন্সিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
 

রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বলেন, “বাদী আদালতে তার অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ দিতে পারেননি। ফলে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালত যথাযথভাবে আইন অনুযায়ী রায় দিয়েছেন। এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দাতাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এতে সন্তুষ্ট।”