সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৭৩২
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৯ এপ্র...
রাজধানীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ইনচার্জ ছাড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ডিএমপ...
চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রামের মমতা মাতৃসদন হাসপাতালে তারণ্য উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তালতলা এলাকার মমতা মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর আলহাজ্ব রফিক আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফ...
নির্বাচনে বাধা দিলে জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন
নির্বাচনে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে জনগণই তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয়, জনগণও ভোটকেন্দ্রিক জনসংযোগে ব্যস্ত। এই অবস্থায় যদি কেউ বিভ্রান্তি ছড়ায় বা নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়, জনগণই তাদের চিহ্নিত ক...
আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “হাসিনার পুলিশ লীগ কিংবা কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। তাহলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, দালালচক্...
দেবীদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর শ্বশুরবাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে কৃষকের লাশ উদ্ধার
কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:- কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পরিবারের সাজানো নিখোঁজ নাটকের ৩৫ দিন পর শ্বশুরবাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম করিম ভূঁইয়া (৪৫)। তিনি উপজেলার বড়শালঘর মন্ত্রীপুল সংলগ্ন ভূঁইয়া বাড়ির মৃত কাসেম ভূঁইয়ার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। পুলিশ জান...
টেকনাফে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে চাঁদা না দেওয়ার কারণে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি ঘাট-সংলগ্ন পুরান বাজারের একটি বরফকলে। ভুক্তভোগী মো. রফিক স্থানীয় ক্ষুদ্র বরফ ব্যবসায়ী। রফিক অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে স্থানীয় জিয়াবুল...
হত্যাচেষ্টা মামলায় কারাগারে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বি...
এনবিআর ৫ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল
২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ছাড়প্রাপ্ত করদাতাদের শ্রেণি হলো— ১. ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা ২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদা...
রাজনৈতিক নিরপেক্ষতা বজিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর দেশে সুষ্ঠু ও সুন্দর জাতীয় নির্বাচন আয়োজনের...
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষাভ সমাবেশ
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ- গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুর...
২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২৮ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার বকশিগঞ্জ থানার মালিরচর এলাকার মো. সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি এলাকার মো. সবুজ মিয়া (২১)। বুধবার দুপুরে কুড়িগ...
করতোয়া নদীতে পিকনিকের নৌকায় অশালীন আচরণ, স্থানীয়দের প্রতিক্রিয়া
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে পিকনিক করতে আসা কয়েকটি নৌকার তরুণদের ‘অশালীন নৃত্য’ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান নৌকাগুলোতে শতাধিক তরুণ উপস্থিত ছিলেন। পিকনিক উপলক্ষে তারা রান্নার উপকরণ ও সাউন্ড...
পটিয়ার সন্তান মাসুদ করিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ মাসুদ করিম। একই সঙ্গে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাব্বির-উল-কবির। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৭০তম সভায় সর...
হরমুজে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারের সংঘাতের মূল কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। ইরানের তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত সব তথ্য পাওয়া যায়নি। তবে ইরানি পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার ভোরের দিকে তারা মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ ল...
সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি
ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন হঠাৎ অকার্যকর হয়ে পড়ে। এতে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, টেলিফোন লাইনে প্রয়োজনীয় টিউন না থাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সাত ঘণ্টার চেষ্টায় বিটিসিএলের কর্মকর্তারা সংযোগ প...
দিনের প্রথম সেশন বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ। এই সেশনে ৪ উইকেট শিকার করেছে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২৫১ রান তুলেছে পাকিস্তান। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতী...
বালাশি-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি: ঢাকাস্থ গাইবান্ধা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে গাইবান্ধার বালাশি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা কল্যাণ সমিত...






























