সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক

২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২৮ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার বকশিগঞ্জ থানার মালিরচর এলাকার মো. সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি এলাকার মো. সবুজ মিয়া (২১)।
 

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গত ১৫ জুলাই দুপুরে রৌমারী সদর ইউনিয়নের এলএসডি গোডাউনের গেটসংলগ্ন রৌমারী-জামালপুর পাকা সড়কে অভিযান চালায়। অভিযানে একটি সিএনজিতে থাকা সাজু মিয়া ও সবুজ মিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪টি ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা ৭টি ইনটেক প্যাকেটে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।”