শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ইনচার্জ ছাড়া

রাজধানীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ইনচার্জ ছাড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।
 

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
 

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে তাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে এবং দায়িত্ব পালনে শৈথিল্য দেখা দিচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকলেও তারা যথাযথভাবে নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে পারছেন না।
 

এই পরিস্থিতি বিবেচনায় ডিএমপির অফিস আদেশে জানানো হয়, নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে দায়িত্বে থাকা অবস্থায় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।