শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন

হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-


 

চট্টগ্রামের মমতা মাতৃসদন হাসপাতালে তারণ্য উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তালতলা এলাকার মমতা মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর আলহাজ্ব রফিক আহমদ।

 

চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন


 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক (সমন্বয়) মিসেস স্বপ্না তালুকদার, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ, পরিচালক ও ক্লিনিক ম্যানেজার মিসেস রেহেনা বেগম, সিনিয়র কনসালটেন্ট (পাবলিক হেলথ) ডা. ফারহানা তাবাসসুম এবং সন্ধানী চমেক ইউনিটের কো-অর্ডিনেটর স্মিতা বিশ্বাস।

 

চট্টগ্রামের মমতায় তারণ্য উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন — ছবি ২


 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি লিডারের প্রতিনিধি ও সংগঠক মো. নওশাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক আশরাফ উদ্দিন আল সাবা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সন্ধানী রক্তদান ইউনিটের সদস্যরা।
 

তারণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি বিষয়ে পরামর্শ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “রক্ত দিন, জীবন বাঁচান”—এটি শুধু একটি স্লোগান নয়, এটি মানবতার দায়বদ্ধতা। তারা সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করেন এবং স্বাস্থ্য সচেতন জীবন গঠনের আহ্বান জানান।
 

কর্মসূচিতে মোট ২৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও সন্ধানী আইডি কার্ড পান।