সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

এনবিআর ৫ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল

এনবিআর ৫ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল

২০২৫-২৬ করবর্ষে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

ছাড়প্রাপ্ত করদাতাদের শ্রেণি হলো—
১. ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ সাপেক্ষে)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

 

এনবিআর জানিয়েছে, এসব করদাতা চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে অন্যান্য করদাতারাও যৌক্তিক কারণ দেখিয়ে অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।