সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৭১৫
কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১। এ সময় সাড়ে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বেবী বেগম (৫০) ম...
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক, ঢাকা প্রেস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নোয়াব স...
আকাশপথ বন্ধের ৬ দিনে বাতিল হলো ২১০ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ অবস্থায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টিসহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরি...
ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ফুলপুরে অস্থায়ী আর্মি ক্যাম্প প্রত্যাহারের সময় সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার বালিয়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফুলপুর আর্মি ক্যাম্প থেকে ফেরার পথে সেনাবাহিনীর একটি তিনটন ট্রাক...
নতুন মন্ত্রিসভায় নারী সদস্য মাত্র তিনজন
নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব কমে দাঁড়িয়েছে তিনজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারে এই তিনজনই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—তাঁদের প্রত্যেকেরই বাবা একসময় মন্ত্রিসভার দায়িত্বে ছিলেন। মানিকগঞ্জ–৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের...
ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা
ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। একে-অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং ল...
একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৩ ডিসেম্বর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্য...
দুইদিন যাত্রী ছাড়া প্রবেশ নিষিদ্ধ হযরত শাহজালাল বিমানবন্দরে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানযাত্রী ছাড়া সহযাত্রী বা দর্শকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার বার্তায় বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশ...
তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড-রহমাতুল্লাহ
বরিশাল প্রতিনিধি: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ভয় দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি সফল করতে বরিশাল সদর রোডস্থ নিজস্ব কার্যালয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নে...
ধানমন্ডিতে ফের ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের শিক্ষার্থী সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
রাজধানীর ধানমন্ডিতে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনের...
মুরাদপুরে দোয়া মাহফিল ও সোনাইছড়িতে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কাজী মোহাম্মদ সালাউদ্দিন
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদে মুরাদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্...
যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রা...
জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে সহযোগিতা, দোয়া ও শুভকামনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি লিখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুপ্রতিম ব্যক্তিবর্গের উদ্বেগ–উৎকণ্ঠা...
যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ...
সেন্টমার্টিন খুলছে শনিবার, পর্যটকদের জন্য ১২ নির্দেশনা বাধ্যতামূলক
দেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে দ্বীপে চলছে নানা প্রস্তুতি। গত বছরের মতো এবারও সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের জারি করা ১২টি বিশেষ নির্দেশনা। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়...
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক হস্তান্তর
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ...
যে তিন গ্রেডের শিক্ষক-কর্মচারীরা তুলনামূলক বেশি বাড়ি ভাড়া পাবেন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। গত আগস্টে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার দাবি জানান। আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় তখন মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা শিক্ষক সমাজে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। পরবর্তীতে ব...
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির
জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো অবস্থান থেকে আমরা জীব...






























