শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। একে-অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং লাঠি ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
 

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিষয়গুলোকে সংঘর্ষের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। তারা এ ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।