সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৪:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

রোববার অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৫৬০ শিশু। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন, ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫২ জনে।

 

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন।

 

প্রতিবেদনে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের ৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

 

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

অধিদপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গে চারটি পৃথক বিভাগে (ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা) একজন করে শিশু মারা গেছে।