সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ১০

বড়াইগ্রামে জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ১০

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:


 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ সংঘর্ষে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বড়াইগ্রামে জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ১০


 

আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জাকির হোসেন (৩৮), রাশিদা বেগম (৮০), মিনা বেগম (৪৫) ও রেজাউল করিম (৪১)-কে গুরুতর অবস্থায় বনপাড়া ট্রমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বড়াইগ্রামে জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ১০ — ছবি ২


 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমরুল গ্রামের একটি বিরোধপূর্ণ জমিতে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছ শনিবার দুপুরে রেজাউল করিমসহ কয়েকজন কাটতে যান। এ সময় প্রতিপক্ষ মুক্তার হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।