শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুইদিন যাত্রী ছাড়া প্রবেশ নিষিদ্ধ হযরত শাহজালাল বিমানবন্দরে

দুইদিন যাত্রী ছাড়া প্রবেশ নিষিদ্ধ হযরত শাহজালাল বিমানবন্দরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানযাত্রী ছাড়া সহযাত্রী বা দর্শকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার বার্তায় বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 

বার্তায় আরও বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা ভিজিটরের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যাত্রী ও সংশ্লিষ্টদের এই বিষয়ে সহযোগিতা কামনা করা হয়েছে।
 

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।