শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:০২:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ফুলপুরে অস্থায়ী আর্মি ক্যাম্প প্রত্যাহারের সময় সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার বালিয়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুর আর্মি ক্যাম্প থেকে ফেরার পথে সেনাবাহিনীর একটি তিনটন ট্রাক (নং-০৮৪১৯৪) ঢাকাগামী খান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১২-৪৭৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় বাসচালক মো. বাসের আলী (৫০) এবং সেনাবাহিনীর তিনটন ট্রাকের চালক সার্জেন্ট মো. রেজাউল করিম (৩৮), ইউনিট: ৮ ই-বেঙ্গল, কে সেনাবাহিনীর পিকআপে করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।