শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে সহযোগিতা, দোয়া ও শুভকামনা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
 

তিনি লিখেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুপ্রতিম ব্যক্তিবর্গের উদ্বেগ–উৎকণ্ঠা এবং দেশের মানুষের অগাধ ভালোবাসা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। জাতির সম্মিলিত সমর্থনই তাদের পরিবারের জন্য শক্তি ও প্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তিনি।
 

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন। এই কঠিন সময়ে যে ঐক্য, সহমর্মিতা ও সংহতি মানুষ দেখাচ্ছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
 

উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন। লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় তার অবস্থা জটিল হয়ে ওঠে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে তাকে এইচডিইউ-তে রাখা হয় এবং রোববার ভোরে সেখান থেকে স্থানান্তর করা হয় আইসিইউতে।