শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:০২:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন মন্ত্রিসভায় নারী সদস্য মাত্র তিনজন

নতুন মন্ত্রিসভায় নারী সদস্য মাত্র তিনজন

নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব কমে দাঁড়িয়েছে তিনজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারে এই তিনজনই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—তাঁদের প্রত্যেকেরই বাবা একসময় মন্ত্রিসভার দায়িত্বে ছিলেন।
 

মানিকগঞ্জ–৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কন্যা। হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ–২ ও মানিকগঞ্জ–৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।
 

ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে। কেএম ওবায়দুর রহমান এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।
 

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা।
 

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন মুখ নিয়ে তাঁর মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রীসহ সরকারের মোট সদস্যসংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।
 

নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনে বড় চমক এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএনপির নেতা না হয়েও এবং সংসদ সদস্য না হয়েও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।