সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৫৮৯
নাহিদ ইসলাম: ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, তিনি কখনোই বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়। বরং, তার বক্তব্য ছিল যে বর্তমান প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনের দুর্বল অবস্থার কারণে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হতে পারে। রয়টার্সের দেওয়া তার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি দাবি করেন। আজ শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক...
বিদেশ থেকে বিনাশুল্কে আগের মতো আর ১ টি মোবাইল ফোনও আনা যাবে না।
ঢাকা প্রেসঃ বিদেশ থেকে ব্যক্তিগত পর্যায়ে আর কোন মোবাইল ফোন শুল্ক ছাড়া আনা যাবে না। একজন যাত্রী প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে সর্বোচ্চ একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। এই নতুন নিয়ম ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চালু করা হচ্ছে এবং ৭ই জুন, ২০২৪ সালে ঘোষণা করা হয়েছে। প্রবাসী বা যারা বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য মোবাইল ফোন আনার ক্ষেত্রে এটি...
বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন। এ সময় রাজশাহীর পু...
পটিয়ার কচুয়াইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ শুরু, উপকৃত হবে লক্ষাধিক কৃষক
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খরনা খালের আজিমপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় ক্ষতিগ্রস্...
কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে পটিয়ায় কৃষকদের বিক্ষোভ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম : কৃষি উপকরণ, বিশেষ করে সার, বীজসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং কৃষিপণ্যে ভর্তুকি দেওয়ার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষক ও ক্ষেতমজুররা। সম্প্রতি পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন...
নতুন করে টাকা ছাপানোর পথে সরকার, মূল্যস্ফীতি নিয়ে পিআরআইয়ের উদ্বেগ
দেশের অর্থনীতির জন্য নতুন এক শঙ্কার খবর দিলেন বিশ্লষকরা। গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার আবারও টাকা ছাপিয়ে বাজার সচল রাখার পথে হাঁটছে। কেবল মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যাকে অর্থনীতিবিদরা ‘হাইপাওয়ার মানি’ বা সরাসরি ছাপানো টাকা হিসেবে অভিহিত করছেন। এর ফল...
রাজধানীতে এনসিপির বিক্ষোভ
নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলট...
আল্লাহ চাইলে মহেশখালীকে সিঙ্গাপুর–হংকংয়ের মতো গড়ে তোলা সম্ভব: আমীরে জামায়াত
কক্সবাজার প্রতিনিধি : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর সহায়তা থাকলে মহেশখালীকে সিঙ্গাপুর ও হংকংয়ের মতো একটি উন্নত ও আধুনিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব ও জনগণের সহযোগিতা পেলে মহেশখালীর অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। বুধবার সকালে মহেশখালী উপজেলায় আয়োজিত এক বিশাল জনসভায় প্...
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই বাংলাদেশ: নবাবপুরে আবদুল আউয়াল মিন্টু
ফেনী প্রতিনিধি: ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই বাংলাদেশ। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির কোনো বিকল্প নেই। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র সক্ষম রাজনৈতিক শক্তি। সোমবার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নে নির্বাচনী...
খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদু...
আজ মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আপিলে মানতে হবে ইসির ৭ নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বলেন, রোববার মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে। এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও...
খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শী...
ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ। এছ...
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ রোববার রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে জানা গেছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন...
মুখোশ ও হেলমেটপরা দুর্বৃত্তদের হামলায় রাবি’র ৩ শিক্ষার্থী আহত, দুজনকে অপহরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে অবস্থিত ‘কাজলা ক্যান্টিন’-এ রাতের খাবার খাওয়ার সময় মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন। পরে হামলাকারীরা তাদের মধ্যে দুজনকে অপহরণ করে। আহত শিক্ষার্থীরা হলেন— ফিন্যান্স বিভাগের ২০২১–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আ...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসলাম চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি
কাইয়ুম চৌধুরী ঃ ঐতিহাসিক জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী...
বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ: গয়েশ্বর
বিএনপি যদি জুলাই সনদ ইস্যুতে প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে।” রোববার দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ড...
টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি সাতজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সো...






























